Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

কৃষ্ণনগরের কাছে ডিভাইডারে ধাক্কা লেগে কন্টেনারে আগুন, ভস্মীভূত ৮টি গাড়ি

সাতসকালে কৃষ্ণনগরের কাছে চাঞ্চল্যকর ঘটনা। নদীয়ার কৃষ্ণনগরের কাছে ১৬ নম্বর জাতীয় সড়কে অগ্নিকাণ্ডের ঘটনায় উত্তেজনা ছড়াল এলাকায়।

কৃষ্ণনগরের কাছে ডিভাইডারে ধাক্কা লেগে কন্টেনারে আগুন, ভস্মীভূত ৮টি গাড়ি
  • ২ জুন, ২০২৫ ১৬:০৬
Prefer us on Google

কৃষ্ণনগর, সংবাদদাতা: সাতসকালে কৃষ্ণনগরের কাছে চাঞ্চল্যকর ঘটনা। নদীয়ার কৃষ্ণনগরের কাছে ১৬ নম্বর জাতীয় সড়কে অগ্নিকাণ্ডের ঘটনায় উত্তেজনা ছড়াল এলাকায়। জানা গিয়েছে, সোমবার ভোরে জাতীয় সড়কে রাস্তার ধারে ডিভাইডারে ধাক্কা মেরে একটি কন্টেনার। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে কন্টেনারটিতে আগুন ধরে যায়।  

Advertisement

দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে ছুটে আসেন স্থানীয়রা। কিন্তু ততক্ষণে যথেষ্ট দেরি হয়ে গিয়েছে। চালক কোনওক্রমে কেবিন থেকে লাফ দিয়ে প্রাণে বাঁচলেও কন্টেনারের ভেতরে থাকা আটটি প্রাইভেট গাড়ি ভস্মীভূত হয়ে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিস ও দমকল বাহিনী। দমকলের দুটি ইঞ্জিন দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। গাড়ির চালক পাপ্পু কুমার রাম বলেন, ‘চেন্নাইয়ের কারখানা থেকে দুটি কোম্পানির গাড়ি কলকাতার শোরুমে নিয়ে যাওয়া হচ্ছিল। হঠাৎই চলন্ত অবস্থায় আগুন ধরে যায়।’

Advertisement
সম্পর্কিত সংবাদ