Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ভবানীপুর থেকে ৬০ হাজার ভোটারের নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র চলছে, তারপরেও আমরাই জিতব, চ্যালেঞ্জ মমতার

মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্র ভবানীপুর। সেখানকার ভোটার তালিকা থেকে ৬০ হাজার নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র  চলছে বলে তোপ দাগেন মুখ্যমন্ত্রী।

ভবানীপুর থেকে ৬০ হাজার ভোটারের নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র চলছে, তারপরেও আমরাই জিতব, চ্যালেঞ্জ মমতার
  • ২ মার্চ, ২০২৬ ১৮:০৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্র ভবানীপুর। সেখানকার ভোটার তালিকা থেকে ৬০ হাজার নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র  চলছে বলে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। তৃণমূল নেত্রী চ্যালেঞ্জ জানিয়ে বলেন,‘এর পরেও আমরাই জিতব।’ তার দাবি, অশুভ শক্তির কাছে মাথা নোয়াবো না। মানবিক শক্তির কাছে দানবিক শক্তি পরাজিত হবে।

Advertisement

এদিন নির্বাচন কমিশনকে তীব্র আক্রমন করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ১ কোটি ২০ লক্ষ ভোটারদের নাম বাদ দিতে চলেছে ওরা। আমার মন একেবারেই ভালো নেই। এই কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট। এরা ভীতু এরা রাজনৈতিক ভাবে লড়াই করতে পারে না।

অন্যদিকে দোলের আগের দিন বাংলার মানুষকে নতুন উপহার দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজ নেতাজি ইন্ডোরে দোলযাত্রা এবং হোলির মিলন উৎসবে বেলঘরিয়া-কল্যাণী এক্সপ্রেসওয়ের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এর ফলে বেলঘরিয়া-কল্যাণী এক্সপ্রেসওয়ে জংশন থেকে কাঁচরাপাড়ার কাঁপা মোড় হয়ে বড় জাগুলিয়া পর্যন্ত পৌঁছানো যাবে ন্যূনতম সময়ে। কারণ, ছ'লেনের এই ৪৫ কিলোমিটার পথে একটি ট্রাফিক সিগন্যালেও দাঁড়ানোর প্রয়োজন পড়বে না। প্রতিটিতেই রয়েছে এলিভেটেড করিডর বা ছয় লেনের আন্ডারপাস। ফলে একবার কল্যানী এক্সপ্রেসওয়ে ধরলে বাধাহীনভাবে ছুটবে গাড়ি। বেলঘরিয়া-কল্যানী এক্সপ্রেসওয়ে জংশন থেকে বড় জাগুলিয়া পর্যন্ত এই রাস্তার উপর তৈরি হয়েছে ১১ কিলোমিটারের চারটি ফ্লাইওভার, সাতটি আন্ডারপাস। এছাড়াও থাকছে ৫৬টি যাত্রী প্রতীক্ষালয়।

পাশাপাশি আজকের নেতাজি ইন্ডোরের অনুষ্ঠান থেকে এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের একজনের হাতে  চাকরির নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী। 

Advertisement
সম্পর্কিত সংবাদ