Bartaman Logo
২ সেপ্টেম্বর, ২০২৬

জিডিপি বৃদ্ধির সাফল্য নিয়ে সংশয়ে কংগ্রেস

দেশের ত্রৈমাসিক জিডিপি বৃদ্ধির হার ৭.৮ শতাংশ দেখিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর ইনস্ট্রাগ্রামে প্রচার করছেন।

জিডিপি বৃদ্ধির সাফল্য নিয়ে সংশয়ে কংগ্রেস
  • ২ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দেশের ত্রৈমাসিক জিডিপি বৃদ্ধির হার ৭.৮ শতাংশ দেখিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর ইনস্ট্রাগ্রামে প্রচার করছেন। যদিও বিষয়টিকে জুমলা বলে মঙ্গলবার তোপ দাগল কংগ্রেস। বিশ্ব ব্যাংকের প্রাক্তন কর্মী তথা কংগ্রেস মুখপাত্র সলমন সোজ এদিন প্রশ্ন তুললেন, এতই যদি জিডিপির হার ভালো, তাহলে এখনও কেন ১৫ থেকে ২৯ বছর বয়সি যুবক-যুবতীদের বেকারত্বের হার ১৬ শতাংশ? নীতি আয়োগের সাম্প্রতিক এক তথ্যে এও সামনে এসেছে যে, দেশের প্রায় ৮ কোটি যুবক-যুবতী কোনও কাজেই যুক্ত নন। না পড়াশোনা করছেন, না চাকরি করছেন। তাহলে কী উদযাপন করছেন প্রধানমন্ত্রী। দেশের অর্থনীতির হাল এতই ভালো হলে, কেন এখনও ৮০ কোটি মানুষকে ফ্রি রেশন দিতে হচ্ছে? বিদেশ থেকে ইনস্ট্রাগ্রামে প্রচার না করে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে প্রকৃত সমস্যার মোকাবিলা করুন মোদিজি। সলমন সোজের আরও প্রশ্ন, প্রধানমন্ত্রী ভোকাল ফর লোকাল, দেশে বিয়ের অনুষ্ঠান, সোনা না কেনার নিদান দিচ্ছেন। তাহলে সরকার জবাব দিক, কেন ২০২৫-২৬ অর্থবর্ষে চীন থেকে ১৩২ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে ভারত? অথচ চীনে রপ্তানি করেছে মাত্র ১৯.৫ বিলিয়ন ডলারের পণ্য। ফলে কীসের সেলিব্রেশন? 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ