Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬

আসন নিয়ে জেদ নয়, বিহারে জোট নিয়ে স্পষ্ট বার্তা কং নেতৃত্বের

বিহারে এখন এনডিএ ১৩৮। মহাজোট ১০৪। এবার সেই হিসেব বদলাতে চাইছে কংগ্রেস। তাই জোটের মধ্যে যাতে কোনও জট না হয়, প্রদেশ নেতৃত্বকে তা নজর রাখার নির্দেশ দিয়েছে কংগ্রেস হাইকমান্ড।

আসন নিয়ে জেদ নয়, বিহারে জোট নিয়ে স্পষ্ট বার্তা কং নেতৃত্বের
  • ৩১ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিহারে এখন এনডিএ ১৩৮। মহাজোট ১০৪। এবার সেই হিসেব বদলাতে চাইছে কংগ্রেস। তাই জোটের মধ্যে যাতে কোনও জট না হয়, প্রদেশ নেতৃত্বকে তা নজর রাখার নির্দেশ দিয়েছে কংগ্রেস হাইকমান্ড।

Advertisement

কংগ্রেস এবার বিহারে দলিত এবং মুসলমান ভোট একজোট করতে চাইছে। সেই মতো ভূমিহার নেতা অখিলেশ প্রসাদ সিংকে সরিয়ে রাজেশ কুমারকে প্রদেশ কংগ্রেস সভাপতি করা হয়েছে। রাজেশ কুমার দলিত। কুটুম্বার বিধায়ক। ২০২৪ সালের লোকসভায় বিহারে দলের পারফরমেন্স ভালো না হওয়ায় অখিলেশ প্রসাদ সিংয়ের ওপর অসন্তুষ্ট রাহুল গান্ধী। তাই তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে।
বিহারে মহাজোট অটুট রাখতে আরজেডির সঙ্গে আসন নিয়ে বেশি জেদাজেদি না করতেই প্রদেশ নেতৃত্বকে পরামর্শ দিয়েছেন রাহুল গান্ধী এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। বলা হয়েছে, বাড়তি আসন চেয়ে জেদ না করে আগে নিজেদের সংগঠন শক্তিশালী করতে হবে। লড়তে হবে জোটেই। তা নাহলে বিজেপি সুবিধা পেয়ে যাবে। বিহারে যাদব ভোট পেতে আরজেডি জোর দেবে আর কংগ্রেস দলিত এবং মুসলমান। তিন ভোট একাট্টা করতে পারলেই বিহারে বিজেপি তথা এনডিএ’কে হারানো কঠিন নয় বলেই মনে করে কংগ্রেস। 

Advertisement
সম্পর্কিত সংবাদ