Bartaman Logo
৮ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা কংগ্রেসের

তৃণমূলের ২১ জুলাইয়ের প্রস্তুতির আগেই কংগ্রেস ঘোষণা করল তাদের কর্মসূচি। শনিবার প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার একথা জানিয়েছেন।

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা কংগ্রেসের
  • ২৪ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তৃণমূলের ২১ জুলাইয়ের প্রস্তুতির আগেই কংগ্রেস ঘোষণা করল তাদের কর্মসূচি। শনিবার প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার একথা জানিয়েছেন। এদিনই মৌলালি যুব কেন্দ্রে বিধানসভা নির্বাচনের ২৯৪ জন প্রার্থীকে নিয়ে সাংগঠনিক বৈঠক হয়। বৈঠক শেষে শুভঙ্করবাবু বলেন, ২১ জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে শহিদ মিনারে কর্মসূচি পালিত হবে। তিনি আরও জানান, যে কোনো দল থেকে বিধায়ক, প্রাক্তন বিধায়ক, নেতা-কর্মীরা কংগ্রেসে আসতে চাইলে দরজা খোলা আছে। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন সর্বভারতীয় নেতৃত্ব গোলাম আহমেদ মীর, বিপি সিং, অম্বা প্রসাদ প্রমুখ। 

Advertisement
সম্পর্কিত সংবাদ