Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

অভিনন্দন জানাই আমার তারেক ভাইকে, বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক থাকবে: মমতা

বাংলাদেশ নির্বাচনে ধুলোঝড়ে জামাতকে উড়িয়ে সরকার গঠনের পথে বিএনপি। ম্যাজিক ফিগার পেরিয়েছে আগেই। এবার শুধু আনুষ্ঠানিকভাবে জয় ঘোষণার অপেক্ষা।

অভিনন্দন জানাই আমার তারেক ভাইকে, বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক থাকবে: মমতা
  • ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১৬:০২
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাংলাদেশ নির্বাচনে ধুলোঝড়ে জামাতকে উড়িয়ে সরকার গঠনের পথে বিএনপি। ম্যাজিক ফিগার পেরিয়েছে আগেই। এবার শুধু আনুষ্ঠানিকভাবে জয় ঘোষণার অপেক্ষা। ঢাকা-১৭ আসন এবং বগুড়া-৬ আসন থেকে ভোটে লড়েছিলেন তারেক রহমান। দুই আসনেই জয়ী হয়েছেন তিনি। এরমধ্যেই খালেদা জিয়া পুত্র তথা ভাবী প্রধানমন্ত্রী তারেককে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপরই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও শুভেচ্ছা জানিয়ে পোস্ট করলেন এক্স হ্যান্ডেলে। লেখেন, বাংলাদেশের সকল ভাইবোন, জনগণকে জানাই আমার শুভনন্দন। আগাম রমজান মোবারক। বাংলাদেশের এই বিপুল জয়ের জন্য অভিনন্দন জানাই আমার তারেক ভাইকে, তাঁর দলকে এবং অন্যান্য দলকে। সবাই ভালো থাকুন, সুখী থাকুন। আমাদের সঙ্গে সব সময় বাংলাদেশের সুসম্পর্ক বজায় থাকবে এটাই আমরা কামনা করি।

Advertisement

গত বৃহস্পতিবার বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়। ৩০০ আসনের মধ্যে ২৯৯ টি আসনে ভোট হয়। শেরপুর আসনের প্রার্থীর মৃত্যু হওয়ায় সেখানকার ভোট স্থগিত হয়েছিল। এরপর আজ, শুক্রবার ২৯৭ আসনে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করে সে দেশের নির্বাচন কমিশন।  বাংলাদেশ নির্বাচন কমিশনার সচিব আখতার আহমেদ জানান, বিএনপি জোট পেয়েছে ২১২টি আসন। জামাত ৭৭টি, ইসলামি আন্দোলন বাংলাদেশ ১টি এবং স্বতন্ত্র প্রার্থী পেয়েছে ৭টি আসন।

সম্পর্কিত সংবাদ