Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

হাওড়ায় শর্তসাপেক্ষে রামনবমীর শোভাযাত্রা, অনুমতি হাইকোর্টের

হাওড়ায় শর্ত সাপেক্ষে রামনবমীর শোভাযাত্রার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। পুলিশের তরফে অনুমতি না মেলায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আয়োজকরা।

হাওড়ায় শর্তসাপেক্ষে রামনবমীর শোভাযাত্রা, অনুমতি হাইকোর্টের
  • ২১ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হাওড়ায় শর্ত সাপেক্ষে রামনবমীর শোভাযাত্রার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। পুলিশের তরফে অনুমতি না মেলায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আয়োজকরা। 

Advertisement

সেই মামলায় শুক্রবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের সিঙ্গল বেঞ্চ জানিয়েছে, একাধিক শর্ত মেনে আগামী ২৬ মার্চ ওই শোভাযাত্রার আয়োজন করতে হবে।  বেঞ্চ জানিয়েছে, সর্বাধিক ৫০০ জনকে নিয়ে শোভাযাত্রা করা যাবে। কোনও ধাতব অস্ত্র প্রদর্শন করা যাবে না। প্রতীকী অস্ত্র নিয়ে মিছিল করতে হবে। রামনবমীর মিছিলকে কেন্দ্র করে যাতে কোনো অশান্তি না ছড়ায়, সেদিকে নজর রাখতে পুলিশকে কড়া নির্দেশ দিয়েছেন বিচারপতি। শান্তিপূর্ণভাবে মিছিল করতে হবে। বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত করা যাবে শোভাযাত্রা, জানিয়েছে হাইকোর্ট।

Advertisement
সম্পর্কিত সংবাদ