‘ঘাসফুল’ প্রতীক কাদের দখলে থাকবে? কালীঘাট বনাম ঋতব্রত তৃণমূলের দ্বন্দ্বে কোনো অন্তর্বর্তী নির্দেশ দিতে পারে নির্বাচন কমিশন। আজ নয়াদিল্লিতে ‘নির্বাচন সদন’-এ কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই জানালেন কালীঘাট তৃণমূলের নেতা তথা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কমিশনের সামনে সমস্ত তথ্য তুলে ধরা হয়েছে বলে জানিয়েছেন তিনি।



