বারুইপুর পুরসভা চলতি পুরবোর্ড ভেঙে দেওয়ার কথা ঘোষণা করলেন পুরপ্রধান, উপ পুরপ্রধান সহ অন্য পুরপ্রতিনিধিরা। মঙ্গলবার পুরো ভবনে একটি সাংবাদিক বৈঠক করে পুরপ্রতিনিধিরা জানান, সরকার পরিবর্তনের পর থেকে আর্থিক সমস্যায় পুরসভা চালানো কঠিন হয়ে পড়েছে। পাশাপাশি পুরো প্রতিনিধিদের নানাভাবে হেনস্থা করা হচ্ছে এসবের জেরেই পুরো বোর্ড ভেঙ্গে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। শীঘ্রই মহাকুমাশাসকের কাছে ইস্তফা পত্র দেওয়া হবে। প্রসঙ্গত বারইপুর পুরসভার ১৭টি ওয়ার্ডের ১৭টি তৃণমূলের দখলে। এদিন সাংবাদিক বৈঠকে ১৪ জন কাউন্সিলর উপস্থিত ছিলেন।
Advertisement



