Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

গৃহশিক্ষকের বাড়ির সামনে কলেজ ছাত্রীকে কটূক্তি, মারধর

টিউশন পড়ার জন্য সকালে গৃহশিক্ষকের বাড়িতে ঢোকার সময় কলেজ ছাত্রীকে কটূক্তি! প্রতিবাদ করতেই প্রতিবেশী এক পরিবারের সঙ্গে তুমুল ঝগড়া বেঁধে যায় ছাত্রীর।

গৃহশিক্ষকের বাড়ির সামনে কলেজ ছাত্রীকে কটূক্তি, মারধর
  • ২৭ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বালুরঘাট: টিউশন পড়ার জন্য সকালে গৃহশিক্ষকের বাড়িতে ঢোকার সময় কলেজ ছাত্রীকে কটূক্তি! প্রতিবাদ করতেই প্রতিবেশী এক পরিবারের সঙ্গে তুমুল ঝগড়া বেঁধে যায় ছাত্রীর। খবর পেয়ে ছাত্রীর মা ঘটনাস্থলে এলে তাঁকেও মারধর করা হয় বলে অভিযোগ। পাল্টা ওই পরিবারকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ। রবিবার বালুরঘাট শহরের বাসস্টান্ড সংলগ্ন এলাকার ঘটনায় শোরগোল পড়ে যায়। পরে ওই কলেজ ছাত্রী বালুরঘাট থানার লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

Advertisement

পুলিশ সূত্রে খবর, ওই এলাকায় এক গৃহশিক্ষক ভাড়াবাড়িতে একাই থাকেন। তাঁর বাড়িতে ওই ছাত্রী টিউশন পড়েন। ভাড়াটিয়া গৃহশিক্ষকের সঙ্গে এক প্রতিবেশীর দীর্ঘদিন ধরে ঝামেলা চলছে। এদিন সকালে টিউশন পড়তে গৃহশিক্ষকের বাড়ি এলে ওই ছাত্রীকে কটূক্তি করে প্রতিবেশীরা। যা নিয়ে গোলমালের সৃষ্টি। 
প্রতিবেশীদের অভিযোগ, ওই বাড়িতে অসামাজিক কাজকর্ম চলে। কটূক্তি শুনে ওই ছাত্রী তাঁর গৃহশিক্ষক ও  মাকে বিষয়টি জানান। ছাত্রীর মা গৃহশিক্ষকের বাড়ির সামনে আসেন। তারপরই শিক্ষকের প্রতিবেশীদের সঙ্গে তুমুল ঝগড়া লেগে যায় ছাত্রীর মায়ের। ছাত্রী ও তাঁর মাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। আক্রান্ত ছাত্রী বলেন, আমাকে নোংরা ভাষায় গালিগালাজ করা হয়েছে। মা ও আমাকে মারধর করা হয়েছে। শ্লীলতাহানিও করেছে। অপর পক্ষের একজন হাসপাতালে ভর্তি। গৃহশিক্ষক বলেন, অকারণে প্রতিবেশীরা আমার সঙ্গে ঝামেলা করে। আমি এবং আরও এক শিক্ষক এই বাড়িতে ভাড়া থাকি। এখানেই টিউশন পড়াই। অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে আইসি সুমন্ত বিশ্বাস জানিয়েছেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ