Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

নাবানিকাকে ধর্ষণের পর ভিডিয়ো ভাইরালের অভিযোগে ধৃত কলেজ ছাত্র

এক নাবালিকা ছাত্রীকে ধর্ষণ এবং সেই ভিডিয়ো বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দেওয়ার অভিযোগে নবদ্বীপের এক কলেজছাত্র গ্রেপ্তার হল।

নাবানিকাকে ধর্ষণের পর ভিডিয়ো  ভাইরালের অভিযোগে ধৃত কলেজ ছাত্র
  • ১৫ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, নবদ্বীপ: এক নাবালিকা ছাত্রীকে ধর্ষণ এবং সেই ভিডিয়ো বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দেওয়ার অভিযোগে নবদ্বীপের এক কলেজছাত্র গ্রেপ্তার হল। শুক্রবার ওই নাবালিকার মা নবদ্বীপ থানায় অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে ওই রাতেই পকসো ধারায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। ধৃত রোহিত দাসের বাড়ি নবদ্বীপের মালঞ্চপাড়ার গাবতলায়।

Advertisement

পুলিশ জানিয়েছে, নবদ্বীপের একাদশ শ্রেণির ওই ছাত্রীর সঙ্গে অভিযুক্ত রোহিতের সম্পর্ক ছিল। ২০২৫ সালের ১৮মার্চ সে মেয়েটিকে নিয়ে মায়াপুরের একটি হোটেলে যায়। অভিযোগ, সেখানে ওই ছাত্রীকে ধর্ষণ করা হয়। ধর্ষণের ঘটনার ভিডিয়ো তুলে রাখে রোহিত। সেই ভিডিয়ো দু’একদিন আগে ওই নাবালিকার বন্ধুবান্ধবদের কাছে দেখা যায়। বিষয়টি জানতে পেরে ওই নাবালিকা তার মাকে বিষয়টি জানায়। এরপর শুক্রবার ওই ছাত্রীর মা নবদ্বীপ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে রাতেই পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। ওই নাবালিকাকে কৃষ্ণনগরের হোমে পাঠানো হয়েছে। শনিবার তার শারীরিক পরীক্ষা হবে।
অভিযুক্ত রোহিত বলে, আমাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়েছিল। ওই ভিডিও আমি কাউকে দিইনি। ওর ফোনেই ভিডিয়ো করা হয়েছিল। সেটা ও নিজের দুই বান্ধবীকে পাঠিয়েছিল।

সম্পর্কিত সংবাদ