Bartaman Logo
২ জুন, ২০২৬

বিমানে আরশোলা! আসন পরিবর্তন যাত্রীর

এয়ার ইন্ডিয়ার বিমানে আরশোলা! তার জেরে অস্বস্তির মুখে পড়েন যাত্রীরা। এই অবস্থায় দুই যাত্রীর আসন বদল করতে হল কর্তৃপক্ষকে।

বিমানে আরশোলা! আসন পরিবর্তন যাত্রীর
  • ৫ আগস্ট, ২০২৫ ০৪:০০

নয়াদিল্লি: এয়ার ইন্ডিয়ার বিমানে আরশোলা! তার জেরে অস্বস্তির মুখে পড়েন যাত্রীরা। এই অবস্থায় দুই যাত্রীর আসন বদল করতে হল কর্তৃপক্ষকে। সোমবারের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, সানফ্রান্সিসকো থেকে উড়ান শুরুর পরই  বিমানে আরশোলা দেখতে  পান যাত্রীরা। এতে বিরক্ত হয়ে ওঠেন অনেক যাত্রীই। কলকাতা বিমান বন্দরে ফুয়েল স্টপ দেওয়া হয়েছিল বিমানটিকে। সেই সময় গ্রাউন্ড ক্রুরা ভালোভাবে বিমান আরশোলা-মুক্ত করেন। এরপর তা নির্ধারিত সময়ই মুম্বইয়ের উদ্দেশে রওনা দেয়। এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ ঘটনায় দুঃখপ্রকাশ করেছে। এব্যাপারে তারা বলেছে, নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতার পরেও বিমানে আরশোলা বা অন্যান্য পোকামাকড় ঢুকে পড়ে। এই ঘটনা অনভিপ্রেত। ভবিষ্যতে এই ধরনের ঘটনা এড়াতে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এদিকে, রবিবার সন্ধ্যায় বেঙ্গালুরু থেকে কলকাতা আসার পথে এয়ার ইন্ডিয়ার একটি বিমানে প্রযুক্তিগত ত্রুটি দেখা যায়। দু’ঘণ্টার বেশি উড়ানের পর বিমানটিকে বেঙ্গালুরুতে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে বিকল্প বিমানের ব্যবস্থা করা হয়েছিল।

Advertisement
সম্পর্কিত সংবাদ