Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

কয়লা পাচার: ইডির দিল্লি অফিসে তলব ৫ আইপিএস অফিসারকে

কয়লা পাচার মামলায় ইডি ৫ আইপিএস অফিসারকে দিল্লিতে তলব করেছে। তদন্তের প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। বিস্তারিত পড়ুন।

কয়লা পাচার: ইডির দিল্লি অফিসে তলব ৫ আইপিএস অফিসারকে
  • ৪ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কয়লা পাচার মামলায় রাজ্যের পাঁচ আইপিএস অফিসারকে তলব করল ইডি। সূত্রের খবর, ১৫ জুনের পর দিল্লিতে কেন্দ্রীয় এই এজেন্সির সদর দপ্তরে তাঁদের হাজিরা দিতে বলা হয়েছে। নোটিস পৌঁছে গিয়েছে সংশ্লিষ্ট সকলের কাছেই। এর আগে এই মামলায় তৃণমূলের শীর্ষ নেতৃত্বের অত্যন্ত ঘনিষ্ঠ ন’জন আইপিএস অফিসারকে তলব করা হয়। কয়লা পাচার ইস্যুতে ডাক পাওয়া এই পুলিশকর্তারা ‘প্রোটেকশন মানি’ নিতেন বলে এজেন্সির দাবি।

Advertisement

কয়লা পাচার মামলার তল্লাশিতে মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালার বাড়ি থেকে একটি ডায়েরি উদ্ধার করে ইডি। তাতে আর্থিক লেনদেনের তথ্য পান এজেন্সির অফিসাররা। সেখানে পুলিশ অফিসারদের সঙ্গে টাকা লেনদেনের তথ্য মেলে। ইডির তদন্তে উঠে আসে, পূর্বতন রাজ্য সরকারের শীর্ষ নেতৃত্বের ঘনিষ্ট এই অফিসাররা দুর্গাপুর, আসানসোল, পুরুলিয়া ও বীরভূমে কয়লা পাচারে মদত দিয়েছেন। ওই জোরে কয়লার লরি রাস্তায় চলেছে অবাধে। তৃণমূলের শীর্ষ নেতৃত্বের নির্দেশমতো তাঁরা গোটা কাজটি করেছেন বলে দাবি করেছে এজেন্সি। 
লালার হিসাবরক্ষকের বয়ানে এই অফিসারদের নাম উঠে আসে। তার ভিত্তিতে দশজন আইপিএস অফিসারকে দিল্লিতে ডেকে জেরা করা হয়। তাঁদের কাছ থেকে সম্পত্তি সংক্রান্ত বিভিন্ন নথি নিয়েছিল ইডি। তদন্তে যা উঠে আসে তার যাবতীয় নথি সিবিআইয়ের বিশেষ আদালতে জমা পড়ে। এই সমস্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে এই পাঁচজন আইপিএসকে আবার তলব করা হয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ