লিসবন: আন্তর্জাতিক ফুটবল থেকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর অবসরের পিছনে কোচ জর্জ হেসুসের ভূমিকা কম নয়। তাঁর সঙ্গে ঝামেলার জেরেই জাতীয় শিবির ছেড়েছিলেন সিআরসেভেন। প্রকাশ্যে হেসুসের বিরুদ্ধে ক্ষোভও উগরে দিয়েছিলেন মহাতারকা। তবে অবসর নেওয়ার পর ভোল বদলে রোনাল্ডোকে প্রশংসায় ভরিয়েছেন পর্তুগালের হেড কোচ। তাঁর মন্তব্য, ‘ক্রিশ্চিয়ানো গ্লোবাল আইকন। পর্তুগাল ও জাতীয় দলের জন্য উজ্জ্বল উদাহরণ। অডিটোরিয়ামে ওর একটা বিশাল ছবি লাগানো রয়েছে, যাতে তাকে দেখে তরুণ প্রজন্ম অনুপ্রাণিত হয়। দলের প্রয়োজনে আমি রোনাল্ডোকে থেকে যাওয়ার জন্য অনুরোধ করেছিলাম। তবে তার সিদ্ধান্ত মেনে নিতেই হবে। রোনাল্ডো চিরকাল পর্তুগিজ ফুটবলের আইকন হয়ে থাকবে।’ পাশাপাশি সতীর্থ ব্রুনো ফার্নান্ডেজের সঙ্গে রোনাল্ডোর ঝামেলার খবর এসেছিল। ব্রুনো সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘অনুপ্রাণিত করার জন্য ধন্যবাদ। ছোটোবেলার আইডলের সঙ্গে দারুণ সব মুহূর্ত কাটাতে পেরে গর্বিত।’



