Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

তরুণের উড়ান

শাস্ত্রীয় সঙ্গীতের ঘরানায় কতটা তৈরি হল তরুণ প্রজন্ম? তারই উত্তর মিলবে আগামী ৬ সেপ্টেম্বর জিডি বিড়লা সভাঘরে।

তরুণের উড়ান
  • ৫ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

• শাস্ত্রীয় সঙ্গীতের ঘরানায় কতটা তৈরি হল তরুণ প্রজন্ম? তারই উত্তর মিলবে আগামী ৬ সেপ্টেম্বর জিডি বিড়লা সভাঘরে। ভারতীয় বিদ্যাভবন ও সংস্কৃতি সাগরের উদ্যোগে সেদিন বসতে চলেছে অভিনব শাস্ত্রীয় সঙ্গীতের আসর ‘উড়ান’। একঝাঁক তরুণ প্রতিভা শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশন করবেন। এই উদ্যোগের দ্বিতীয় বছর এটি। দেশ বিদেশে ইতিমধ্যে সাড়া ফেলেছেন এমন বেশ কয়েকজন তরুণ শিল্পী এই মঞ্চে পারফর্ম করবেন। আসরে থাকছে তাল-ছন্দের সংমিশ্রণ। থাকছে কত্থকের যুগলবন্দি ‘কৃষ্ণপ্রিয়া’। বর্তমানের দুই প্রতিতাভাবান শিল্পী বিশাল কৃষ্ণ ও রাগিনী মহারাজ কত্থক পরিবেশন করবেন। হিন্দুস্তান ভায়োলিন বাজাবেন ইয়াদনেশ রায়কর, কর্ণাটকের ভায়োলিনে সুমন্ত মঞ্জুনাথ, তবলায় আর্চিক বন্দ্যোপাধ্যায়, মৃদঙ্গমে নন্দন। এছাড়া থাকছে ‘তালবাদ্য যুগলবন্দি’। 

Advertisement
সম্পর্কিত সংবাদ