Bartaman Logo
৬ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

বাংলাদেশের সচিবালয়ের সামনে ধুন্ধুমার! পড়ুয়া-পুলিস সংঘর্ষে জখম ৫০

ছাত্র বনাম পুলিস -সেনা সংঘর্ষে ফের উত্তাল বাংলাদেশ। গতকাল ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভেতরে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান ভেঙে পড়ার ঘটনায় সরগরম পদ্মাপাড়।

বাংলাদেশের সচিবালয়ের সামনে ধুন্ধুমার! পড়ুয়া-পুলিস সংঘর্ষে জখম ৫০
  • ২৩ জুলাই, ২০২৫ ১৭:০৭
Prefer us on Google

২২ জুলাই, ঢাকা: ছাত্র বনাম পুলিস -সেনা সংঘর্ষে ফের উত্তাল বাংলাদেশ। গতকাল ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভেতরে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান ভেঙে পড়ার ঘটনায় সরগরম পদ্মাপাড়। ক্ষোভে ফুঁসে উঠেছে পড়ুয়া সমাজ। মঙ্গলবার শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে ঢাকার বিভিন্ন কলেজ থেকে রাস্তায় বেরিয়ে পড়েন শিক্ষার্থীরা। অবশেষে দুপুর নাগাদ তাঁরা চলে আসেন সচিবালয়ের সামনে। সেখানে সমবেত হয়ে বিক্ষোভ করার সময়ই সংঘর্ষ বাঁধে পুলিসের সঙ্গে। ঘটনায় প্রায় ৫০ জন পড়ুয়া জখম হয়েছেন বলে জানা গিয়েছে।

Advertisement

অভিযোগ, সচিবালয়ের সামনে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখালেও কোনও অধিকর্তা বাইরে বেরিয়ে আসেননি। এরপরই জোর করে পড়ুয়ারা ভিতরে ঢোকার চেষ্টা করলে বাধা দেয় সেনা-পুলিস ও নিরাপত্তা কর্মীরা। তৎক্ষণাৎ দু’পক্ষের মধ্যে শুরু হয় সংঘর্ষ। বাহিনীর তরফে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়া হলে বহু শিক্ষার্থী আহত হয়েছে, বলে জানানো হয়েছে। ঘটনায় ফের উত্তেজনা ছড়িয়েছে বাংলাদেশে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ