Bartaman Logo
৫ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

মিনাখাঁয় ভিএইচপি ও বিজেপির সংঘর্ষ, অভিযুক্তরা ধরা না পড়ায় বাড়ছে ক্ষোভ

মিনাখাঁয় বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) কর্মীদের উপর হামলার অভিযোগের ঘটনায় এখনও অধরা অভিযুক্তরা।

মিনাখাঁয় ভিএইচপি ও বিজেপির সংঘর্ষ, অভিযুক্তরা ধরা না পড়ায় বাড়ছে ক্ষোভ
  • ৫ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত ও সংবাদদাতা, বসিরহাট: মিনাখাঁয় বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) কর্মীদের উপর হামলার অভিযোগের ঘটনায় এখনও অধরা অভিযুক্তরা। আর এনিয়ে ক্ষোভ বাড়ছে ভিএইচপির অন্দরে। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে সংগঠন। তাদের দাবি, লিখিত অভিযোগ দায়ের হওয়ার পরও তেমন কোনো পদক্ষেপ করা হয়নি। 

Advertisement

সোমবার দুপুরে মিনাখাঁর বামনপুকুরের খ্রিস্টানপাড়ায় সংগঠনের ভিএইচপি’র বৈঠক ছিল। সেখানে দক্ষিণবঙ্গের প্রান্তীয় কার্যকর্তা শিবানন্দ মহারাজ সহ একাধিক সদস্য উপস্থিত ছিলেন। বৈঠক শেষে ফেরার পথে তাঁদের উপর হামলা হয় বলে অভিযোগ। ভিএইচপির স্পষ্ট অভিযোগ, মিনাখাঁ বিধানসভার বিজেপির মণ্ডল সভাপতি অজয় দাস, ভরত দাস, বিজেপি নেতা ভূদেব মণ্ডল ও ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী রুদ্রেন্দ্র পাত্র সহ একাধিক বিজেপি কর্মী তাঁদের উপর চড়াও হন। কর্মীদের বেধড়ক মারধর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে কয়েকজন কর্মী প্রাণ বাঁচাতে মিনাখাঁ থানায় আশ্রয় নেন। কিন্তু সেখানেও অভিযুক্তরা ঢুকে হামলা চালায় বলে অভিযোগ। এমন পরিস্থিতি তৈরি হয় যে কয়েকজন কর্মী প্রাণ বাঁচাতে থানার পুকুরে ঝাঁপ দেন। অভিযোগ, তখনও তাদের লক্ষ্য করে ইট-পাথর ছোড়া হয়। ঘটনার পর সোমবার সন্ধ্যায় ভিএইচপির প্রতিনিধিরা মিনাখাঁ থানায় লিখিত অভিযোগ জানাতে গেলে নতুন করে উত্তেজনা ছড়ায়। পরে অবশ্য অভিযোগ জমা নেয় থানা। কিন্তু এই ঘটনার ২৪ ঘণ্টা কেটে গেলেও অধরা অভিযুক্তরা।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক সংগঠনের সদস্যের দাবি, দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হব। এনিয়ে বিজেপির বসিরহাট জেলার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দাস বলেন, বিষয়টি শুনেছি। খোঁজ নিয়ে দেখা হচ্ছে। দক্ষিণবঙ্গ হিন্দু পরিষদের প্রান্তীয় কার্যকর্তা শিবানন্দ মহারাজ বলেন, দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ