Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

জন্মসূত্রে নাগরিকত্ব নয়: ট্রাম্প-নির্দেশে স্থগিতাদেশ কোর্টের

আমেরিকার নাগরিকত্ব আইন বদলের জন্য ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে ইতিমধ্যেই বাধ সেধেছে সে দেশের তিনটি আদালত

জন্মসূত্রে নাগরিকত্ব নয়: ট্রাম্প-নির্দেশে স্থগিতাদেশ কোর্টের
  • ১১ জুলাই, ২০২৫ ১৬:০৭
Prefer us on Google

ওয়াশিংটন: আমেরিকার নাগরিকত্ব আইন বদলের জন্য ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে ইতিমধ্যেই বাধ সেধেছে সে দেশের তিনটি আদালত। যদিও মার্কিন প্রেসিডেন্টকে কিছুটা স্বস্তি দিয়েছিল সে দেশের সুপ্রিম কোর্ট। নিম্ন আদালতগুলিকে তাদের অধিকারের সীমা মেনে একতরফা পদক্ষেপ গ্রহণে বিরত থাকতে বলেছিল শীর্ষ আদালত। কিন্তু, তা সত্ত্বেও হোঁচট খেলেন মার্কিন প্রেসিডেন্ট। জন্মসূত্রে আর আমেরিকার নাগরিকত্ব মিলবে না বলে যে নির্দেশ জারি করেছিলেন ট্রাম্প, বৃহস্পতিবার তার উপর স্থগিতাদেশ জারি করলেন নিউ হ্যাম্পশায়ারের ডিস্ট্রিক্ট জাজ জোসেফ লাপলান্তে। এপ্রসঙ্গে জাজের বক্তব্য, এইমুহূর্তে ট্রাম্পের নির্দেশটি কার্যকর হলে দেশজুড়ে বহু শিশুর নাগরিকত্ব নিয়ে সমস্যা দেখা দেবে। এতে বড়সড় ক্ষতি হয়ে যেতে পারে। সামগ্রিক পরিস্থিতির কথা মাথায় রেখেই এই স্থগিতাদেশ। যদিও এনিয়ে হোয়াইট হাউসের তরফে এপর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Advertisement

প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্রের আইনে জন্মসূত্রের নাগরিকত্বকে বলা হয় ‘জুস সোলি’। এটি প্রকৃতপক্ষে একটি ল্যাটিন শব্দ। যার অর্থ— ‘মাটির অধিকার’। আমেরিকার সংবিধানে বলা হয়েছে, দেশে জন্ম নেওয়া প্রতিটি শিশুকে স্বাভাবিক নিয়মেই নাগরিকত্ব দেওয়া হবে। সেই শিশুর মা-বাবা অন্য দেশের নাগরিক হলেও সে জন্মসূত্রে আমেরিকার নাগরিকত্ব পাবে। ১৮৬৮ সালে ১৪ তম সংশোধনীতে এই জন্মসূত্রে নাগরিকত্বের বিষয়টিকে সেদেশের সংবিধানের অন্তর্ভুক্ত করা হয়েছিল। ভোটের প্রচারে ট্রাম্প বরাবর দাবি করে গিয়েছিলেন, অবৈধ অভিবাসীদের সন্তান আমেরিকায় জন্ম নিলেও যাতে নাগরিকত্ব না পায়, তা নিশ্চিত করতেই সক্রিয় হয়েছেন তিনি।
এদিকে, ব্রাজিলের অভ্যন্তরীন রাজনীতিতেও ডোনাল্ড ট্রাম্পের হাতিয়ার পাল্টা শুল্ক! সে দেশের প্রাক্তন রাষ্ট্রপতি বলসোনোরোর বিরুদ্ধে বিচার প্রক্রিয়া চলাটা তাঁর নাপসন্দ। এজন্য বুধবার ব্রাজিলের ওপর ৫০ শতাংশ শুল্ক চাপানোর কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

Advertisement
সম্পর্কিত সংবাদ