Bartaman Logo
১১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

তরুণ প্রতিভার খোঁজে ডেবরায় সিআইএল কাপ ফুটবল টুর্নামেন্ট

গ্রামাঞ্চলের প্রতিভাবান ফুটবলারদের সন্ধানে ডেবরার চকরামপুর এলাকায় তিনদিন ধরে আয়োজিত হল ফুটবল প্রতিযোগিতা

তরুণ প্রতিভার খোঁজে ডেবরায় সিআইএল কাপ ফুটবল টুর্নামেন্ট
  • ১১ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, খড়্গপুর: গ্রামাঞ্চলের প্রতিভাবান ফুটবলারদের সন্ধানে ডেবরার চকরামপুর এলাকায় তিনদিন ধরে আয়োজিত হল ফুটবল প্রতিযোগিতা। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত চলে এই ‘সিআইএল কাপ ফুটবল টুর্নামেন্ট’। পুরুষ ও মহিলা মিলিয়ে মোট ২৪টি দল এই টুর্নামেন্টে অংশ নেয়। প্রতিযোগিতা ঘিরে এলাকায় ছিল ব্যাপক উন্মাদনা। কোল ইন্ডিয়া এবং ব্যাক টু ভিলেজ সংস্থার সহযোগিতায় ডেবরার লোকভৃত ফাউন্ডেশন টুর্নামেন্টটির সফলভাবে আয়োজন করে। উপস্থিত ছিলেন মনোতোষ দাস, সৌম্যদীপ বেরা, অনিমেষ পাল প্রমুখ। তাঁরা বলেন, তরুণ ফুটবল প্রতিভার সন্ধান এবং গ্রামাঞ্চলে উপযুক্ত ফুটবল পরিকাঠামো তৈরির জন্যই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এদিন সন্ধ্যায় বিজয়ী ও বিজিত দলের হাতে পুরস্কার ও আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।-নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ