Bartaman Logo
১৯ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

চ্যাংরাবান্ধা দিয়ে দু’সপ্তাহ ধরে বাংলাদেশ বোল্ডার আমদানি বন্ধ করায় দুর্ভোগ

ভারত থেকে বাংলাদেশে বোল্ডার রপ্তানি নিয়ে জটিলতা কাটল না ১২ দিন পরেও। বিষয়টি নিয়ে আলোচনা করতে বুধবারও বৈঠকে বসেছিলেন বাংলাদেশের ব্যবসায়ীরা। সেই বৈঠকের খবর পৌঁছয় ভারতেও।

চ্যাংরাবান্ধা দিয়ে দু’সপ্তাহ ধরে বাংলাদেশ বোল্ডার আমদানি বন্ধ করায় দুর্ভোগ
  • ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, মেখলিগঞ্জ: ভারত থেকে বাংলাদেশে বোল্ডার রপ্তানি নিয়ে জটিলতা কাটল না ১২ দিন পরেও। বিষয়টি নিয়ে আলোচনা করতে বুধবারও বৈঠকে বসেছিলেন বাংলাদেশের ব্যবসায়ীরা। সেই বৈঠকের খবর পৌঁছয় ভারতেও। তাই সেই বৈঠকের দিকে নজর ছিল বোল্ডার ব্যবসার সঙ্গে জড়িত দুই দেশের বিভিন্ন মানুষের। কিন্তু এদিন রাত পর্যন্ত বোল্ডার রপ্তানি পুনরায় চালু হওয়ার বিষয়ে কোনও সঙ্কেত পাওয়া গেল না। 
Advertisement
বোল্ডারের দাম কমানোর দাবিতে কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা স্থলবন্দর দিয়ে গত ১ ফেব্রুয়ারি থেকে ভারত থেকে বোল্ডার আমদানি বন্ধ করে রেখেছে বাংলাদেশ। যার কারণে ওই দিনের পর থেকে ভারত ও ভুটান থেকে কোনও বোল্ডার বাংলাদেশে পাঠানো হয়নি। এই বাণিজ্য বন্ধ থাকায় ইতিমধ্যেই ১৫ কোটিরও বেশি টাকার ব্যবসায় ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। 
এদিকে, বোল্ডার আমদানি চালুর দাবিতে সোচ্চার হন বাংলাদেশের শ্রমিক সহ এই কাজের সঙ্গে যুক্ত অনেকেই। এরপরই বুড়িমারি স্থলবন্দরে বৈঠক করেন বোল্ডার আমদানিকারক সহ সংশ্লিষ্ট বিভিন্ন মহল। কিন্তু এদিন পর্যন্ত সমস্যা মিটল না। কবে নাগাদ সমস্যা মিটতে পারে স্পষ্ট হচ্ছে না সেটিও। যদিও এই নিয়ে ভারতীয় ব্যবসায়ীদের বক্তব্য, বাংলাদেশের তরফেই বোল্ডার আমদানি বন্ধ করে রাখা হয়েছে। তাই এক্ষেত্রে আমাদের কিছু করার নেই। কেউ বোল্ডার পাঠাতে চাইলে পাঠাতেই পারেন। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যবসায়ী বলেন, বাংলাদেশের ব্যবসায়ীরা ভারত ও ভুটান থেকে বোল্ডার নেওয়া বন্ধ রেখেছেন। এই বিষয় নিয়ে এদিন ওই দেশে বৈঠক হয়েছে বলে শুনতে পেয়েছি। তবে তাঁরা বোল্ডার আমদানি শুরু করবেন কি না, সেই সম্পর্কে কোনও বার্তা মেলেনি।
Advertisement
সম্পর্কিত সংবাদ