Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

চ্যাম্পিয়ন সাউথ বেরুবাড়ি

চ্যাম্পিয়ন সাউথ বেরুবাড়ি
  • ২০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: মেয়েদের ফুটবলে চ্যাম্পিয়ন হল সাউথ বেরুবাড়ি গৌরচণ্ডী এস কে আর ফুটবল অ্যাকাডেমি। রবিবার ২-১ গোলে মোহিত স্পোর্টিংকে হারিয়ে দেয় তারা। জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় জেওয়াইসিসি মাঠে অনুষ্ঠিত এদিনের খেলায় জয়ী দলের হয়ে গোল করেন বিশাখা রায় ও নন্দিনী রায়। মোহিত স্পোর্টিংয়ের পক্ষে একমাত্র গোলটি করেন সোহনি রায়। প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন সাউথ বেরুবাড়ির বিশাখা বর্মন। সর্বোচ্চ গোলদাতা মোহিত স্পোর্টিংয়ের স্বপ্না রায়। সম্ভাবনাময় খেলোয়াড় নির্বাচিত হয়েছেন সাউথ বেরুবাড়ির নন্দিনী রায়। জয়ী দলের হাতে ষড়শিবালা দত্ত মেমোরিয়াল চ্যাম্পিয়নশিপ ট্রপি এবং রানার্স আপ দলের হাতে তুলে দেওয়া হয় বিমলেন্দু চন্দ মেমোরিয়াল ট্রফি। পুরস্কার বিতরণীতে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক ভোলা মণ্ডল।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ