Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

চিটফান্ড থেকে কয়েক কোটি টাকা প্রতারণার অভিযোগ

চিটফান্ড থেকে কয়েক কোটি টাকা প্রতারণার অভিযোগ
  • ২৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কল্যাণী: চাকদহ থেকে কয়েক কোটি টাকা প্রতারণা করে পালানোর অভিযোগ উঠেছে একটি চিটফান্ড কোম্পানির মালিকের বিরুদ্ধে। জানা গিয়েছে, ওই কোম্পানির অফিস ছিল চাকদহ চৌমাথা এলাকায়। সম্প্রতি ওই চিটফান্ড কোম্পানির মালিক শুভম দত্ত বেপাত্তা হয়ে যান। তাঁর বাড়ি চাকদহ শহরের কাঠালপুলি এলাকায়। ‌অভিযোগ, তাঁর কোম্পানি কল্পিতা মাইক্রো সার্ভিস ফাউন্ডেশন এজেন্ট মারফত এলাকার বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা তোলে। তাঁদের চড়া সুদের লোভ দেখানো হয়েছিল। অভিযোগ, কয়েক কোটি টাকা তোলা হয় এলাকা থেকে। এরপর টাকা ফেরত দেওয়ার সময় আসার আগেই বেপাত্তা হয়ে যায় কোম্পানির লোক। তাদের সঙ্গে কোনওভাবেই আর যোগাযোগ করা যায়নি। পরে গ্রাহকরা তাঁর বাড়িতে গেলেও তালা বন্ধ পায়। এরপরই প্রতারিত হয়েছেন বলে বুঝতে পেরে এলাকাবাসীরা চাকদহয় অভিযোগ জানান। এই বিষয়ে চাকদহ পঞ্চায়েত সমিতির সভাপতি অশোককুমার মণ্ডল বলেন, শুনেছি দুই থেকে আড়াই কোটি টাকার প্রতারণা হয়েছে এখানে। এইসব জায়গায় টাকা রাখা নিয়ে মানুষকে আরও বেশি সচেতন হতে হবে। পুলিস বিষয়টি দেখছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ