Bartaman Logo
২৭ মে, ২০২৬

চিঠির উত্তর আসেনি, উদ্বিগ্ন শতাধিক বাংলাদেশি বন্দি

চিঠির উত্তর আসেনি, উদ্বিগ্ন শতাধিক বাংলাদেশি বন্দি
  • ২০ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পালা বদলের পর  দমদম কেন্দ্রীয় সংশোধনাগারের প্রায় শতাধিক বাংলাদেশি বন্দি একরাশ উদ্বেগ ও উৎকণ্ঠা নিয়ে চিঠি পাঠিয়ে ছিলেন বাড়িতে। জেল সূত্রের খবর, কয়েক মাস পরেও সেই চিঠির কোনও উত্তর আসেনি। অনেকেই এনিয়ে ক্ষোভও ব্যক্ত করেছেন। জেলের একটি সূত্র জানাচ্ছে, এই জেলে বাংলাদেশি বন্দিদের কারও বাড়ি বরিশাল, কারও বাড়ি রংপুর, 
Advertisement
কারও বাড়ি ময়মনসিংহ সহ নানা জেলাতে। ফলে ওই বন্দিরা জেল থেকে চিঠি দিয়ে জানতে চেয়ে ছিলেন তাঁদের বাড়ির লোকজন কেমন আছেন? বাড়ি, জায়গা 
জমি, ভাইবোন কেমন আছেন? উদ্বিগ্ন ওই বাংলাদেশি বন্দিরা ভেবে ছিলেন, দেরিতে হলেও হয়ত বাড়ি থেকে চিঠি আসবে। কিন্তু তা না আসায় তাঁরা রীতিমতো হতাশ। জেল কোড অনুযায়ী জেল থেকে বিদেশে ফোন করার কোনও নিয়ম নেই। তাই এই অবস্থায় ওই বাংলাদেশি বন্দিদের মধ্যে বাড়ছে নানা উৎকণ্ঠা। যদিও এনিয়ে জেল কর্তৃপক্ষ কোনও  মন্তব্য করেনি।         
সম্পর্কিত সংবাদ