চিতাবাঘের আক্রমণে আহত তিন বনকর্মী। উত্তরপ্রদেশের বিজনৌরে ধর্মনগরীর কাছে একটি জঙ্গলে ঘটা ঘটনাটির ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। চিতাবাঘটিকে বেঁধে খাঁচাবন্দির চেষ্টা করছিলেন কয়েকজন বনকর্মীকে। খাঁচায় ভরে দরজা বন্ধ করার সময়ই আচমকা চিতাবাঘটি কোনওমতে নিজেকে ছাড়িয়ে বনকর্মীদের উপর ঝাঁপিয়ে পড়ে। জখম অবস্থায় আপাতত চিকিৎসাধীন রয়েছেন ওই তিনজন।



