Bartaman Logo
১৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

চুরির স্কুটার সহ গ্রেপ্তার যুবক

শহর শিলিগুড়িতে বাইক, স্কুটার চুরি চক্রের সদস্যরা যে সক্রিয় রয়েছে তা ফের প্রমাণ হল। চুরি যাওয়া স্কুটার সহ বাইক চোর দলের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হল শিলিগুড়ি থানা। তার হেফাজত থেকে উদ্ধার হয়েছে একটি চুরি যাওয়া স্কুটার

চুরির স্কুটার সহ গ্রেপ্তার যুবক
  • ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: শহর শিলিগুড়িতে বাইক, স্কুটার চুরি চক্রের সদস্যরা যে সক্রিয় রয়েছে তা ফের প্রমাণ হল। চুরি যাওয়া স্কুটার সহ বাইক চোর দলের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হল শিলিগুড়ি থানা।  তার হেফাজত থেকে উদ্ধার হয়েছে একটি চুরি যাওয়া স্কুটার। পুলিস জানিয়েছে, ধৃতের নাম বিশাল রাউত। তার বাড়ি শিলিগুড়ির হঠাৎ কলোনি এলাকায়। শিলিগুড়ির মিলনপল্লির সত্পাল জিন্দাল ২০ফেব্রুয়ারি শিলিগুড়ির স্টেশন ফিডার রোডে স্কুটার পার্ক করে কেনাকাটা করতে যান। আধঘণ্টা পর ফিরে এসে দেখেন স্কুটার সেখান থেকে উধাও। এরপরই শিলিগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে শিলিগুড়ি থানার পুলিস শনিবার রাতে হঠাৎ কলোনি থেকে বিশাল রাউতকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। প্রাথমিকভাবে বিশালকে জেরা করে পুলিস জানতে পেরেছে এর আগেও এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত ছিল সে। সম্প্রতি শহরের একাধিক এলাকাতে বাইক স্কুটার চুরির ঘটনা ঘটেছে। সেই সকল ঘটনা সঙ্গে বিশাল বা তার দলের অন্য কোন সদস্য জড়িত কি না, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিস।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ