Bartaman Logo
২৭ মে, ২০২৬

চার্জ দিয়ে ফোনে কথা, মোবাইল ফেটে মৃত্যু তরুণীর

চার্জ দিয়ে ফোনে কথা, মোবাইল ফেটে মৃত্যু তরুণীর
  • ১৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সিমলা: কানের সামনে মোবাইল বিস্ফোরণ!এর জেরে মৃত্যু হল ২০ বছরের এক তরুণীর। মর্মান্তিক দুর্ঘটনাটি হিমাচল প্রদেশের ডালহৌসির চাম্বার। মৃতের নাম কিরণ। বিস্ফোরণে কারণ এখনও স্পষ্ট নয়। তদন্ত চলছে। ময়নাতদন্তের পর যুবতীর দেহ পরিবারের হতে তুলে দেওয়া হয়েছে।
Advertisement
১০ ডিসেম্বর। মোবাইল চার্জে দেওয়া ছিল। ওই অবস্থাতেই মোবাইলে কথা বলছিলেন কিরণ। আচমকা তাঁর কানের কাছে মোবাইলটি ফেটে যায়। বিস্ফোরণে গুরুতর জখম হন কিরণ। চিৎকার শুনে ঘরে ছুটে আসেন তরুণীর মা চঞ্চল। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে কিরণকে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ওই যুবতীকে চাম্বা মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। জখম গুরুতর হওয়ায় কিরণকে নিয়ে যাওয়া হয় তান্ডা মেডিক্যাল কলেজে। তবে শেষরক্ষা হয়নি। রবিবার হাসপাতালে কিরণের মৃত্যু হয়। 
সম্পর্কিত সংবাদ