Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

চোরাই শাড়ি কেনা ও বিক্রির অভিযোগ

চোরাই শাড়ি কেনা ও বিক্রির অভিযোগ
  • ২৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পোস্তা এলাকার একটি দোকান থেকে সম্প্রতি বেশ কয়েক লক্ষ টাকার শাড়ি চুরি যায়। ঘটনার তদন্তে নেমে পুলিস দোকানের কয়েকজন কর্মচারীকে পাকড়াও করে। তাদের জেরা করে পুলিস জানতে পারে, ধৃতরা এক ব্যক্তির কাছে চুরি করা শাড়ি কম দামে বিক্রি করেছে। এরপরই বৃহস্পতিবার পুলিস চোরাই শাড়ি কেনা ও বিক্রির অভিযোগে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। তার হেফাজত থেকে উদ্ধার হয় বেশ কিছু চোরাই শাড়ি। শুক্রবার ধৃতকে ব্যাঙ্কশাল আদালতে হাজির করা হয়। বিচারক তাকে ৬ ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ