Bartaman Logo
১১ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

চারদিনের জলপাইগুড়ি উৎসব শুরু, আজ শহরে ‘হ্যাপি স্ট্রিট’  

চারদিনের জলপাইগুড়ি উৎসব শুরু, আজ শহরে ‘হ্যাপি স্ট্রিট’
 
  • ২৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হল চারদিনের জলপাইগুড়ি উৎসব। ওই উৎসব উপলক্ষ্যে তৈরি হয়েছে ‘হ্যাপি স্ট্রিট’। শহরের পিডব্লুডি মোড় থেকে পুলিস সুপারের অফিস পর্যন্ত আলপনায় সেজেছে গোটা রাস্তা। আজ, বৃহস্পতিবার সকাল থেকে ওই হ্যাপি স্ট্রিটে থাকছে রকমারি আয়োজন। নাচ-গান, নাটক, জুম্বা, যোগ-ব্যায়াম, ডগ শো, লাইভ ব্যান্ড যার যেমন খুশি সেখানে অনুষ্ঠান প্রদর্শন করতে পারবেন। শহরের মিলন সঙ্ঘের মাঠে বুধবার বিকেলে জলপাইগুড়ি উৎসবের উদ্বোধন করেন পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত মঙ্গলাকান্ত রায়। ছিলেন আরএক পদ্মশ্রী করিমুল হক। 
Advertisement
জেলাশাসক শমা পারভীন বলেন, জেলার সংস্কৃতিকে তুলে ধরতে প্রথমবার জলপাইগুড়ি উৎসব অনুষ্ঠিত হচ্ছে। চারদিন ধরে নানা অনুষ্ঠান রয়েছে। এরমধ্যে হ্যাপি স্ট্রিটের মতো অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। ২৫ জানুয়ারি উৎসবের অঙ্গ হিসেবে থাকছে ‘জলপাইগুড়ি রান’। ওইদিন জাতীয় ভোটার দিবস। ভোটার তালিকায় নাম তোলার পাশাপাশি পথ নিরাপত্তা নিয়ে সচেতনতা গড়ে তুলতে জেলা প্রশাসন ও পুলিস প্রশাসনের যৌথ উদ্যোগে ওই দৌড়ের আয়োজন করা হয়েছে। ১০ কিমি, ৫ কিমি এবং ২ কিমি দৌড় থাকছে। জলপাইগুড়ি উৎসব প্রাঙ্গণেই ২৪ জানুয়ারি পর্যন্ত চলবে সৃষ্টিশ্রী মেলা। -নিজস্ব চিত্র
Advertisement
সম্পর্কিত সংবাদ