Bartaman Logo
২৯ জুলাই, ২০২৬
Advertisement
বর্তমান / রাজ্য

চারদিন খালি পায়ে হেঁটে কর্মসূচি কংগ্রেসের

বিভিন্ন দাবিতে আলিপুরদুয়ার শহরের ২০টি ওয়ার্ডে খালি পায়ে পদযাত্রা করছে কংগ্রেস। এই কর্মসূচি চলবে চারদিন। ২৮ জানুয়ারি থেকে পদযাত্রা করবেন কংগ্রেস নেতাকর্মীরা। চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত।

চারদিন খালি পায়ে হেঁটে কর্মসূচি কংগ্রেসের
  • ২১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, আলিপুরদুয়ার: বিভিন্ন দাবিতে আলিপুরদুয়ার শহরের ২০টি ওয়ার্ডে খালি পায়ে পদযাত্রা করছে কংগ্রেস। এই কর্মসূচি চলবে চারদিন। ২৮ জানুয়ারি থেকে পদযাত্রা করবেন কংগ্রেস নেতাকর্মীরা। চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত।
Advertisement
কংগ্রেসের অভিযোগ, ২০১৮ সালে আলিপুরদুয়ার পুরসভার বাড়ি বাড়ি পানীয় জল প্রকল্পের নির্মাণ শুরু হয়েছে। কিন্তু, এত বছরেও তৃণমূল কংগ্রেস পরিচালিত পুরবোর্ড এই প্রকল্পের কাজ শেষ করতে ব্যর্থ। পুর এলাকায় বার্ধক্য ভাতা ঠিকমতো মিলছে না। অথচ তা নিয়ে পুর কর্তাদের মাথাব্যথা নেই। শহরের নিকাশি ব্যবস্থা বেহাল। তা নিয়ে পুরসভার কোনও মাস্টারপ্ল্যানের পরিকল্পনা নেই বলে কংগ্রেসের অভিযোগ। পুরসভার বিরুদ্ধে এই অভিযোগ এনে সোমবার শহরে দলের জেলা কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে চারদিনের কর্মসূচির ব্যাপারে জানান জেলা কংগ্রেস সভাপতি শান্তনু দেবনাথ। যদিও পুর চেয়ারম্যান প্রসেনজিৎ কর কংগ্রেসের এই কর্মসূচিকে কটাক্ষ করে বলেন, কংগ্রেসের পায়ের তলায় মাটি নেই। তাই প্রচারের আলোয়ে আসতে  কংগ্রেস খালি পায়ে হাঁটতে চাইছে। কংগ্রেস খালি পায়ে হাঁটুক।
Advertisement
সম্পর্কিত সংবাদ