Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

চুরি যাওয়া ৬ টোটো উদ্ধার, গ্রেপ্তার ৩

চুরি যাওয়া ৬ টোটো উদ্ধার, গ্রেপ্তার ৩
  • ২২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কল্যাণী: কল্যাণী শহর ও ব্লকের বিভিন্ন এলাকা থেকে গত কয়েক মাসে চুরি যায় বেশ কয়েকটি টোটো। কল্যাণী এইমস ও জেএনএম হাসপাতাল চত্বর থেকে একাধিক টোটো চুরি হয়। প্রত্যেকটি চুরির ঘটনায় টোটো মালিকদের পৃথক অভিযোগ পাওয়ার পর পুলিস তদন্তে নেমে চন্দন সরকার, সুজন মণ্ডল ও রাজেন বিশ্বাস নামে ৩ যুবককে গ্রেপ্তার করে। শনিবার সাংবাদিক সম্মেলন করে পুলিস জানিয়েছে, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে নদীয়ার কৃষ্ণগঞ্জ ও পূর্ব বর্ধমানের কালনা থেকে মোট ৬টি টোটো উদ্ধার হয়েছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ