Bartaman Logo
২৭ মে, ২০২৬

চার শ্রমিকের মৃত্যু

চার শ্রমিকের মৃত্যু
  • ৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
কারখানার স্টোরেজ ট্যাঙ্কে কাজ করছিলেন শ্রমিকরা। সেই সময় আচমকা বিস্ফোরণ। তার জেরে  মৃত্যু হল চারজন শ্রমিকের। আহত কয়েকজন। মঙ্গলবার বিকেলে গুজরাতের ভারুচের অঙ্কলেশ্বর জিআইডিসি এলাকার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিস সুপার ময়ূর চাভদা জানিয়েছেন, একটি স্টোরেজ ট্যাঙ্কের উপরে উঠে কাজ করছিলেন শ্রমিকরা। সেই সময় বিস্ফোরণ হয়। তড়িঘড়ি ঘটনাস্থলে আসে পুলিস। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে কী কারণে আচমকা এই বিস্ফোরণ হল, তা জানানো হয়নি। পুলিস জানিয়েছে, ঘটনাটি খতিয়ে দেখে রিপোর্ট জমা দেওয়া হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ