সংবাদদাতা, কল্যাণী: মেডিক্যাল কলেজ, হাসপাতাল ও হস্টেলের নিরাপত্তা বিষয় খতিয়ে দেখতে মঙ্গলবার কল্যাণী কলেজ অব মেডিসিন অ্যান্ড জেএনএম হাসপাতালে রাজ্য স্তরের একটি বৈঠক হল। স্টেট লেভেল সিকিউরিটি অডিট কমিটি এদিন জেলা স্তরের ৪টি মেডিক্যাল কলেজের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করে। নিরাপত্তার বিষয়গুলি খতিয়ে দেখতে হাজির ছিলেন ওই কমিটির চেয়ারম্যান সুরজিৎ কর পুরকায়স্থ, ভারপ্রাপ্ত স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা অনিরুদ্ধ নিয়োগী প্রমুখ।
Advertisement
প্রসঙ্গত, আর জি কর কাণ্ডের পর রাজ্যের তরফে এই কমিটি তৈরি করা হয়। এই কমিটির প্রতিনিধিরা এদিনই প্রথম কল্যাণী মেডিক্যালে পরিদর্শনে আসেন। সেখানে তাঁরা নিরাপত্তার বিষয়ে বৈঠক করেন। প্রথমার্ধে কল্যাণী ও বারাসত মেডিক্যাল কলেজ এবং দ্বিতীয়ার্ধে উলুবেড়িয়া ও সাগর দত্ত মেডিক্যাল কলেজের প্রতিনিধিদের নিয়ে বৈঠক হয়। বৈঠক দুটিতে পড়ুয়াদের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
পরে স্টেট লেভেল সিকিউরিটি অডিট কমিটির প্রতিনিধিরা জেএনএম হাসপাতাল ও হস্টেলের নিরাপত্তা পরিদর্শন করেন। এই বিষয়ে ওই কমিটির চেয়ারম্যান তথা রাজ্য পুলিসের প্রাক্তন ডিজি সুরজিৎ কর পুরকায়স্থ বলেন, বাংলার বিভিন্ন মেডিক্যাল কলেজে এই কমিটি ভিজিট করছে। এর আগে ২৪টি মেডিক্যাল কলেজ পরিদর্শন করা হয়েছে। নিরাপত্তা সুনিশ্চিত করার কাজ কতটা এগিয়েছে, সেটাই দেখা হল এদিন। এর পাশাপাশি দেখা হচ্ছে, এই ব্যাপারে আরও কী কী প্রয়োজন।