Bartaman Logo
১৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

চর ঝাউকুঠিতে বাঁধের কাজের সূচনা হল

চর ঝাউকুঠিতে বাঁধের কাজের সূচনা হল
  • ২১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, তুফানগঞ্জ: দীর্ঘদিনের দাবি মেনে সোমবার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী বালাভূত গ্রাম পঞ্চায়েতের চর ঝাউকুঠি এলাকায় বাঁধের কাজের সূচনা হল। উদ্বোধন করেন কোচবিহার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সদস্য অভিজিৎ দে ভৌমিক। এছাড়াও ছিলেন জেলা পরিষদের সভাধিপতি সুমিতা বর্মন, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শৈলেন বর্মা সহ অন্যরা। 
Advertisement
প্রতিবছর বর্ষার মরশুমে সীমান্ত ঘেঁষা চর ঝাউকুঠি এলাকার বাসিন্দাদের সমস্যায় পড়তে হয়। কালজানির ভাঙনে বিঘার পর বিঘা কৃষিজমি, বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যায়। বর্ষার আগে কাজ শুরু হওয়ায় উচ্ছ্বসিত প্রত্যন্ত এলাকার বাসিন্দারা। গ্রামবাসী মফিজুল হক, রাজা হোসেনরা বলেন, আমাদের গ্রামে প্রায় দু’হাজার পরিবারের বসবাস। সারা বছরই নদী ভাঙনের শিকার হতে হয় আমাদের। ভাঙনের জেরে অনেকেই ভিটেমাটি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। অবশেষে দীর্ঘদিনের দাবি মেনে বাঁধের কাজ শুরু হওয়ায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। 
অভিজিৎ দে ভৌমিক বলেন, সেচদপ্তরের উদ্যোগে সাতশো মিটার বাঁধ তৈরি করা হবে। এতে খরচ হবে আনুমানিক ৪ কোটি টাকা। আশা করছি এলাকাবাসীকে আর ভাঙনের আতঙ্কে ভুগতে হবে না।
Advertisement
সম্পর্কিত সংবাদ