Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

চোপড়ার দু’জায়গায় বেহাল সার্ভিস রোড, বাড়ছে ক্ষোভ

চোপড়ার দু’জায়গায় বেহাল সার্ভিস রোড, বাড়ছে ক্ষোভ
  • ১৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, চোপড়া: চোপড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কের দু’টি জায়গায় ওভারব্রিজের নীচে  সার্ভিস  রোডের বেহাল দশা। এতে ক্ষুব্ধ চোপড়া ও কালাগছের বাসিন্দারা। দু’জায়গায় রাস্তার বিভিন্ন অংশে গর্ত তৈরি হয়েছে। চোপড়া গার্লস স্কুলের সামনের  সার্ভিস  রোড একেবারে বেহাল।
Advertisement
চোপড়া গার্লস হাইস্কুলের ছাত্রী ললিতা সিংহ বলে, সাইকেল নিয়ে স্কুল আসতে সমস্যা হয়। স্কুলের পাশে রাস্তার উপর বালি-পাথর ফেলে গর্ত ভরাটের উদ্যোগ নেওয়া হলেও অবস্থার কোনও উন্নতি হয়নি। স্থানীয়দের বক্তব্য, বিষয়টি গ্রাম পঞ্চায়েতের নজরে আনা হয়েছে। কালাগছের বাসিন্দা বিপুল রায় বলেন, সার্ভিস রোড খানাখন্দে ভরে গিয়েছে। এতে মাঝেমধ্যে দুর্ঘটনা ঘটছে। চোপড়া পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি ফজলুল হক বলেন, সদর চোপড়া ও কালাগছ সার্ভিস রোড  সংস্কারের ব্যাপারে জাতীয় সড়ক কর্তৃপক্ষের কাছে আগে দু’বার চিঠি দেওয়া হয়েছে। আবার দেওয়া হবে।
চোপড়া গ্রাম পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, কয়েকবার সার্ভিস রোডের গর্ত ভরাট করা হয়েছে। স্থায়ী সমাধানের জন্য সমস্যার কথা ব্লক প্রশাসনের মাধ্যমে জাতীয় সড়ক কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে। 
সম্পর্কিত সংবাদ