Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

চাপড়ায় যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

চাপড়ায় যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার
  • ১১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: চাপড়া থানার পিঁপড়াগাছি এলাকায় আমবাগান থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। মৃতের নাম সুখেন ঘোষ(২০)। সোমবার দুপুরে বাড়ি থেকে কিছুটা দূরে আমবাগানে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। স্থানীয় লোকজন তাঁকে চাপড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। কিন্তু, পরিবারের লোকজন মৃত্যু হয়েছে বলে মানতে চায়নি। তাঁরা ওই যুবককে নিয়ে চলে আসার চেষ্টা করে। কিন্তু, হাসপাতাল কর্তৃপক্ষ ময়নাতদন্ত না করিয়ে দেহ ছাড়ছে চায়নি। যা নিয়ে হাসপাতালের কর্মীদের সঙ্গে পরিবারের লোকজনদের ধস্তাধস্তি হয়। পরে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই যুবকের দেহ ফের হাসপাতালে ঢোকানো হয়। জানা গিয়েছে, প্রায় দিনই সুখেন বাড়িতে খাওয়া দাওয়া নিয়ে অশান্তি করত। বাড়ির খাবার তার পছন্দ হতো না। সোমবার মাঠ থেকে ফিরে ফের খাবার নিয়ে অশান্তি হয়। তখন রেগে বাড়ি ছেড়ে বেরিয়ে আসে। সন্ধ্যা পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবারের লোকজনের সন্দেহ হয়। পরে স্থানীয় এক বাসিন্দা ফোন করে জানান সুখেনের দেহ গাছে ঝুলছে। সুখেনের দাদা শ্যামল ঘোষ বলেন, খাবার নিয়ে প্রায়দিনই অশান্তি করত। সোমবার দুপুরেও খাবার নিয়ে ঝামেলা হয়। তারপর বাড়ি থেকে বেরিয়ে যায়। কিন্তু, সুখেন এত বড় সিদ্ধান্ত নেবে আমরা বুঝতে পারিনি।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ