Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

চুয়াপাড়ায় খাঁচাবন্দি চিতাবাঘ

চুয়াপাড়ায় খাঁচাবন্দি চিতাবাঘ
  • ১২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, আলিপুরদুয়ার: মঙ্গলবার ভোরে চিতাবাঘের ডাকে ঘুম ভাঙল কালচিনি ব্লকের চুয়াপাড়া চা বাগানের শ্রমিকদের। বাগানের ২৮ নম্বর সেকশনে বনদপ্তরের পাতা খাঁচায় ধরা পড়ে একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ। পরে বনকর্মীরা এসে উদ্ধার করে রাজাভাতখাওয়া প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রে নিয়ে যান। সেখানে বন্যপ্রাণী চিকিৎসকদের দিয়ে বাঘটির স্বাস্থ্য পরীক্ষা করা হয়। চিতাবাঘের আনাগোনার খবর পেয়ে শ্রমিকদের দাবি মতো কয়েকদিন আগে চুয়াপাড়া বাগানে খাঁচা পাতে বনদপ্তর। এদিন চিতাবাঘ খাঁচাবন্দি হওয়ায় খুশি শ্রমিকরা। বক্সা ব্যাঘ্র প্রকল্পের পশ্চিম ডিভিশনের উপক্ষেত্র অধিকর্তা হরিকৃষ্ণাণ পিজে বলেন, স্বাস্থ্য পরীক্ষা করে চিতাবাঘটিকে বক্সার গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ