Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কলকাতায় কলেরা! অস্বাভাবিক কিছু নয়, বক্তব্য পুরসভার

কলকাতায় কলেরায় আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। রোগের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি বছর ছাব্বিশের এক যুবক। আক্রান্ত যুবক কলকাতার পিকনিক গার্ডেন রোড এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে।

কলকাতায় কলেরা! অস্বাভাবিক কিছু নয়, বক্তব্য পুরসভার
  • ৭ জুলাই, ২০২৫ ১৪:০৭
Prefer us on Google

কলকাতা: কলকাতায় কলেরায় আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। রোগের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি বছর ছাব্বিশের এক যুবক। আক্রান্ত যুবক কলকাতার পিকনিক গার্ডেন রোড এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। গত ৩ জুলাই ইএম বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। গত কয়েকদিনে ক্রমশ সুস্থ হয়ে উঠেছেন বলে জানা গিয়েছে।

Advertisement

কলেরা মূলত জলবাহিত রোগ। কিন্তু কলেরায় আক্রান্ত যুবক যে এলাকার বাসিন্দা সেখানকার পানীয় জল থেকে কলেরা হওয়ার সুযোগ নেই বলে দাবি কলকাতা পুরসভা কর্তৃপক্ষের। এমনকি ওই অঞ্চলে এখনও পর্যন্ত দ্বিতীয় কোনও কলেরা রোগীর খোঁজ মেলেনি। ফলে এই খবরে বিস্মিত পুরসভার আধিকারিকদের একাংশ। তাঁদের ধারনা, আক্রান্ত যুবক সম্ভবত বাইরের খাবার বা জল খেয়েছিলেন। সেখান থেকেই বিপত্তি। 

কলেরা নিয়ে অহেতুক উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলেও মত বিশেষজ্ঞদের। পুরসভা সূত্রে জানা দিয়েছে, প্রতি মাসে শহরে গড়ে ৮ থেকে ১০ জন কলেরা রোগীর সন্ধান পাওয়া যায়। ফলে বিষয়টি অস্বাভাবিক কিছু নয়। তবে সাম্প্রতিক অতীতে শহরে কলেরায় মৃত্যুর ঘটনা খুব বিরল বলে জানা গিয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ