Bartaman Logo
২০ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

চোকসিকে প্রত্যর্পণের নির্দেশ

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক প্রতারণা মামলায় মূল অভিযুক্ত মেহুল চোকসিকে ভারতে প্রত্যর্পণ করা যাবে। সম্প্রতি এমনটাই নির্দেশ দিয়েছে বেলজিয়ামের অ্যান্টওয়ার্পের এক আদালত।

চোকসিকে প্রত্যর্পণের নির্দেশ
  • ১৮ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক প্রতারণা মামলায় মূল অভিযুক্ত মেহুল চোকসিকে ভারতে প্রত্যর্পণ করা যাবে। সম্প্রতি এমনটাই নির্দেশ দিয়েছে বেলজিয়ামের অ্যান্টওয়ার্পের এক আদালত। গত ১১ এপ্রিল ওই হীরে ব্যবসায়ীকে গ্রেফতার করে বেলজিয়াম পুলিশ। দু’পক্ষের বক্তব্য শুনে বিচারক জানান, চোকসির গ্রেফতারি বৈধ। একইসঙ্গে তিনি বলেন, উচ্চ আদালতে এই নির্দেশকে চ্যালেঞ্জ করতে পারবেন চোকসি। ফলে ধৃত হীরে ব্যবসায়ীকে এখনই ভারতে ফেরানো সম্ভব নয় বলে মনে করা হচ্ছে। তবে আদালতের এই নির্দেশকে প্রত্যর্পণ প্রক্রিয়ায় বড় সাফল্য হিসেবে দেখছে ওয়াকিবহাল মহল।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ