১ ডিসেম্বর, চেন্নাই: শনিবার সন্ধ্যাবেলা তামিলনাডুর উপকূলে ল্যান্ডফল করেছে ঘূর্ণিঝড় ফেনজল। যার প্রভাব রয়েছে রবিবার সকালেও। পুদুচেরি-সহ একাধিক শহরে বিপর্যস্ত জনজীবন। উদ্ধার কাজে নেমেছে সেনাও। কিন্তু, ঘুর্ণিঝড় ফেনজলের দাপটে বৃষ্টির জেরে চেন্নাইতে মৃত্যু হয়েছে কমপক্ষে ৩ জনের। জানা গিয়েছে, বৃষ্টির ফলে তড়িদাহত হয়েই তিনজনের মৃত্যু ঘটেছে। মৃতদের মধ্যে ২ জন চেন্নাইয়ের স্থানীয় বাসিন্দা হলেও, একজন কর্মসূত্রে চেন্নাইতে থাকতেন বলে জানা গিয়েছে।
Advertisement
তবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনটি মৃত্যুর ঘটনা ছাড়া, আর কোনও বড় ক্ষয়ক্ষতির খবর এখনও সামনে আসেনি। যদিও, তামিলনাডু ও পুদুচেরির একাধিক অংশে জল জমে বহু মানুষ আটকে পড়ায় তাঁদের উদ্ধার করতে নামানো হয়েছে সেনা। কাজ করছে এনডিআরএফ-ও। পুদুচেরি থেকে সকাল পর্যন্ত প্রায় ১০০ আটকে পড়া ব্যক্তিকে বোটের মাধ্যমে উদ্ধার করেছে ভারতীয় সেনা।
তবে আজ, রবিবার বেলা বাড়তেই শক্তিক্ষয় হয়েছে ফেনজলের। বিকেলের আগেই ঘূর্ণিঝড়টি শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলে আশা প্রকাশ করেছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে, শনিবার রাতের ব্যাপক বৃষ্টির দাপট কমায় আজ ভোর ৪টে থেকে চেন্নাই বিমান বন্দরে শুরু হয়েছে পরিষেবা। গত প্রায় ১২ ঘণ্টা বন্ধ থাকার পর ফের বিমান পরিষেবা শুরু হওয়ায় স্বস্তিতে যাত্রীরাও।