Bartaman Logo
২৭ মে, ২০২৬

চাঙ্গা বিশ্বের বাজার

চাঙ্গা বিশ্বের বাজার
  • ৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
মুম্বই: আমেরিকায় প্রেসিডেন্ট ভোটে ডোনাল্ড ট্রাম্পের জয়ে খুশির হাওয়া লগ্নিকারীদের মধ্যে। ভারত, আমেরিকার পাশাপাশি এশিয়া এবং ইউরোপের বাজার এদিন চাঙ্গা ছিল। বুধবার গত ছ’সপ্তাহের মধ্যে সর্বোচ্চ বেড়েছে ভারতীয় শেয়ার সূচকগুলি। এদিন ৯০১.৫০ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স। বাজার বন্ধ হওয়ার সময় সূচক থামে ২৪,৪৮৪ অঙ্কে। অন্যদিকে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি বেড়েছে ২৭০.৭৫ পয়েন্ট। দিনের শেষে থিতু হয় ২৪,৪৮৪.০৫ অঙ্কে।
Advertisement
প্রেসিডেন্ট নির্বাচনে জনাদেশ স্পষ্ট হওয়ার পরে আমেরিকায় চড়চড় করে বাড়তে থাকে স্টক ফিউচারস, ডলার এবং বিটকয়েন। এক ছবি দেখা গিয়েছে ইউরোপেও। লন্ডনের স্থানীয় সময় দুপুর দেড়টা নাগাদ প্যান  ইউরোপিয়ান সূচক ০.৫ শতাংশ বৃদ্ধি পায়। এশিয়ার বাজারে জাপানের নিক্কেই বেড়েছে ২.৫ শতাংশের বেশি ।
সম্পর্কিত সংবাদ