Bartaman Logo
২৭ মে, ২০২৬

চন্দ্রবাবু নাইডুর তোপ

চন্দ্রবাবু নাইডুর তোপ
  • ২৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড বিধানসভার গুরুত্বপূর্ণ নির্বাচনের ফল প্রকাশের আগে শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেই চরম অস্বস্তিতে ফেলল এনডিএর অন্যতম জোট শরিক তেলুগু দেশম পার্টি। শুক্রবার অন্ধ্রপ্রদেশের মুখমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু বলেছেন, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডি এক মোদি-শাহ ঘনিষ্ঠ শিল্পপতির সঙ্গে ২০২১ সালে সাক্ষাৎ করেছিলেন। প্রসঙ্গত, আমেরিকার অভিযোগের পর ওই শিল্পপতির সঙ্গে বিজেপির শীর্ষ নেতৃত্বের যোগ নিয়ে ফের সরব হয়েছে কংগ্রেস। অস্বস্তি এড়াতে বিজেপি শিবির সাফাই দিয়ে বলেছে যে, মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডুর আক্রমণের লক্ষ্য জগন্মোহন রেড্ডি। কেন্দ্রীয় সরকার নয়। তাই বিজেপির বিড়ম্বনার কোনও কারণ নেই। 
Advertisement
সম্পর্কিত সংবাদ