Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

চণ্ডীপুরে ট্রেনে কাটা পড়ে মহিলার মৃত্যু

চণ্ডীপুরে ট্রেনে কাটা পড়ে মহিলার মৃত্যু
  • ৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, তমলুক: বুধবার সন্ধ্যায় চণ্ডীপুর থানার সরিপুরে দীঘা-পাঁশকুড়া ডাউন লোকালে কাটা পড়ে এক মহিলার মৃত্যু হয়েছে। এদিন সন্ধ্যা ৬টা ২০মিনিট নাগাদ ওই ঘটনা ঘটে। সরিপুরে ১৫ ও ১৬নম্বর গেটের মাঝে লাইন পারাপারের সময় ওই মহিলা ট্রেনে কাটা পড়েন। মৃতের পরিচয় জানা যায়নি। ঘটনার পর ১০মিনিট ট্রেন থমকে দাঁড়ায়। বিকেল ৫টায় দীঘা স্টেশন থেকে ওই ট্রেন পাঁশকুড়ার উদ্দেশে ছাড়ে। এটি দিনের শেষ ট্রেন। তাতে যাত্রী সংখ্যাও ভালো থাকে। এদিন দুর্ঘটনার পর গেটের কাছে ট্রেন কিছুক্ষণ থামতেই বেশ কয়েকজন যাত্রী সেখানে নেমে পড়েন।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ