Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

চন্দননগরে তরুণীর মৃত্যু ঘিরে গুঞ্জন

চন্দননগরে তরুণীর মৃত্যু ঘিরে গুঞ্জন
  • ১১ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: চন্দননগরের এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে গুঞ্জন ছড়িয়েছে। ওই তরুণীর নাম সুশ্রিকা দত্ত। বছর ঩তেইশের সুশ্রিকা চন্দননগর ফটকগোরার নন্দ ঘোষ লেনে বাবা ও মায়ের সঙ্গে থাকতেন। শনিবার গভীর রাতে বাড়ি থেকে তাঁর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। সেই সময় সুশ্রিকার মা ও বাবা জগদ্ধাত্রী ঠাকুর দেখতে বেরিয়েছিলেন। এই ঘটনায় স্থানীয় একটি পুজো কমিটির লোকজনের বিরুদ্ধে তোপ দেগেছে তরুণীর পরিবার। তাঁদের দাবি, সম্প্রতি মণ্ডপে কুকুর নিয়ে ঢোকায় সুশ্রিকার সঙ্গে পুজোর উদ্যোক্তাদের বচসা হয়েছিল। বিষয়টি নিয়ে সমাজমাধ্যমেও লেখালেখি হয়। সেই ঘটনার পর তরুণী অবসাদগ্রস্ত হয়ে পড়েন।
Advertisement
সম্পর্কিত সংবাদ