Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

চন্দননগর কেন্দ্রীয় পুজো কমিটির প্রতিযোগিতার পুরস্কার ঘোষণা

চন্দননগর কেন্দ্রীয় পুজো কমিটির প্রতিযোগিতার পুরস্কার ঘোষণা
  • ১১ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: অষ্টমীতেই পুজো নিয়ে প্রতিযোগিতার ফল ঘোষণা করে দিল চন্দননগরের কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটি। প্রতিযোগিতার পাঁচটি বিভাগের বেশিরভাগ ক্ষেত্রেই একাধিক যুগ্ম বিজয়ীর নাম কমিটিকে ঘোষণা করতে হয়েছে। কেন্দ্রীয় কমিটির দাবি, পুজোর জনপ্রিয়তা বেড়ে গিয়েছে। ফলে উদ্যোক্তাদের মধ্যে প্রতিযোগিতা বেড়েছে। সকলেই ভালো পুজোর আয়োজন করছেন। সেই কারণেই একাধিক ক্ষেত্রে যুগ্ম বিজয়ী হয়েছে।
Advertisement
কেন্দ্রীয় কমিটি জানিয়েছে, প্রতিমার মুখশ্রীতে প্রথম হয়েছে তেমাথা সর্বজনীন। ওই বিভাগে যুগ্ম দ্বিতীয় পালপাড়া ও তেলেনিপাড়া কালীতলা। তৃতীয় স্থানেও দু’টি পুজো আছে। মানকুণ্ড গোলদিঘির ধার ও বেশোহাটা একসঙ্গে তৃতীয় হয়েছে। মণ্ডপসজ্জায় প্রথম হয়েছে নতুনপাড়া সর্বজনীন। যুগ্মভাবে দ্বিতীয় হয়েছে মানকুণ্ডু সর্বজনীন ও সার্কাস মাঠ। যুগ্মভাবে তৃতীয় রথের সড়ক ও নিয়োগীবাগান। প্রতিমার সাজসজ্জায় প্রথম হয়েছে কুণ্ডুঘাট দালান। যুগ্মভাবে দ্বিতীয় লালবাগান পাদ্রীপাড়া ও বাগবাজার চৌমাথা। যুগ্মভাবে তৃতীয় নাড়ুয়া সরকারপাড়া ও উর্দিবাজার। পরিবেশভাবনায় প্রথম হয়েছে উর্দিবাজার। যুগ্মভাবে দ্বিতীয় লালবাগান পাদ্রীপাড়া ও উত্তরাঞ্চল। যুগ্মভাবে তৃতীয় ১৫-এর পল্লি ও কৃষ্ণপল্লি। আকর্ষণীয় উপস্থাপনার বিশেষ বিভাগে তিনটি পুজো কমিটি পুরস্কার পাবে। সেগুলি হল, হালদারপাড়া (আদি), তাঁতিরবাগান চারঠাকুরতলা ও গঞ্জ শীতলাতলা।
সম্পর্কিত সংবাদ