নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: সোমবার সকালে চন্দননগর স্টেশন থেকে কচ্ছপ সহ এক মহিলাকে গ্রেপ্তার করল জিআরপি। তার কাছ থেকে ২১টি নরম খোলাযুক্ত ছোট আকারের গাঙ্গেয় কচ্ছপ বাজেয়াপ্ত করা হয়েছে। ওই মহিলার প্রকৃত পরিচয় জানা যায়নি। জিজ্ঞাসাবাদের সময়ও সে বিশেষ কথা বলেনি বলে জানা গিয়েছে। তবে প্রাথমিক তদন্তের পর জিআরপি সূত্রে জানা গিয়েছে, কচ্ছপগুলি বিহার থেকে আনা হয়েছিল। সেগুলি বাজারে বিক্রির পরিকল্পনা ছিল।



