Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

চন্দননগরে গাড়ির  ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

বুধবার ভোরে চন্দননগরের তেমাথা এলাকায় পথ দুর্ঘটনায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, চন্দননগর পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওই ব্যক্তির নাম মধুসূদন বঙ্গ (৭৫)।

চন্দননগরে গাড়ির  ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
  • ৩০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: বুধবার ভোরে চন্দননগরের তেমাথা এলাকায় পথ দুর্ঘটনায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, চন্দননগর পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওই ব্যক্তির নাম মধুসূদন বঙ্গ (৭৫)। এদিন সকালে তিনি সাইকেল চালিয়ে মানকুণ্ডু স্টেশনের দিকে যাচ্ছিলেন। সেই সময় পিছন থেকে একটি চারচাকা গাড়ি তাঁকে ধাক্কা মারে। তারপর অনেকটা দূর পর্যন্ত হিঁচড়ে টেনে নিয়ে যায়। বাসিন্দাদের অভিযোগ, চারচাকা গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিল। এলোমেলো গাড়ি চালাচ্ছিল। সেকারণেই এই দুর্ঘটনা। মৃতের পরিবারের দাবি, ওই চালক গাড়ি থামিয়ে দিলে হয়তো মৃত্যু এড়ানো যেত। চন্দননগর থানার পুলিস জানিয়েছে, সিসি ক্যামেরায় সমস্ত ঘটনা ধরা পড়েছে। মৃতের পরিবার অভিযোগ করেছে। গাড়ি ও চালকের খোঁজ করা হচ্ছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ