Bartaman Logo
১৩ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

চন্দননগরে বিপ্লবী রাসবিহারী বসুর আবক্ষ মূর্তি প্রতিষ্ঠা

চন্দননগরে বিপ্লবী রাসবিহারী বসুর আবক্ষ মূর্তি প্রতিষ্ঠা
  • ২২ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: বিপ্লবী রাসবিহারী বসুর প্রয়াণ দিবসে তাঁর আবক্ষ মূর্তি প্রতিষ্ঠা করা হল। আরেক স্বাধীনতা সংগ্রামী কানাইলাল দত্তর নামাঙ্কিত কানাইলাল বিদ্যামন্দিরের ইংরেজি বিভাগে ওই মূর্তি স্থাপিত হয়েছে। স্কুলেরই প্রাক্তন ছাত্রদের উদ্যোগে সোমবার ওই মূর্তি প্রতিষ্ঠা হয়। মঙ্গলবার ছিল বিপ্লবীর ৮০ তম প্রয়াণ দিবস। এদিন মূর্তির আবরণ উন্মোচন করেন চন্দননগর পুরসভার মেয়র প্রবীণ রাম চক্রবর্তী। প্রসঙ্গত, চন্দননগরের ফটকগোরাতে বিপ্লবী রাসবিহারী বসুর বাসস্থান ছিল। পাশাপাশি, বর্তমান কানাইলাল বিদ্যামন্দিরে তিনি পড়াশোনা করেছিলেন। ফলে, বিপ্লবীর প্রয়াণ দিবসে ফের ভেসে উঠল ইতিহাসের এক ভুলে যাওয়া অধ্যায়। -নিজস্ব চিত্র
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ