Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

চন্দন চা বাগান নিয়ে পরবর্তী বৈঠক ৪ মার্চ

চন্দন চা বাগান নিয়ে পরবর্তী বৈঠক ৪ মার্চ
  • ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, চোপড়া: শনিবার তরাই ইন্ডিয়ান প্ল্যান্টার্স অ্যাসোসিয়েশন (টিপা)-এর তরফে মাটিগাড়ায় চন্দন চা বাগান নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক হয়। চোপড়ার দাসপাড়ার চন্দন চা বাগান প্রায় কয়েক মাস ধরে বন্ধ। বাগান খোলার বিষয়ে এদিন বৈঠক হয়। উপস্থিত ছিলেন সিটু নেতা স্বপন গুহ নিয়োগী, দবিরুল ইসলাম, তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা দীপক রায়, জীবন রায় , কংগ্রেসের শ্রমিক সংগঠনের নেতা অশোক রায়, নাজিমুদ্দিন প্রমুখ।
Advertisement
দীর্ঘদিন বাগান বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন প্রায় দেড় হাজার শ্রমিক। স্বপনবাবু জানিয়েছেন, বৈঠকে দীর্ঘক্ষণ আলোচনার পর মালিক বাগান  খোলার ব্যাপারে সবুজ সংকেত দিয়েছেন। আশা করা যায় পরবর্তী বৈঠকে বাগান খোলার বিষয়ে সিদ্ধান্ত হয়ে যাবে। তৃণমূলের শ্রমিক নেতা জীবন রায় বলেন, ৪ মার্চ বাগান খোলার বিষয়ে আরেকটি বৈঠক রয়েছে। সম্ভবত সেদিন বাগান খোলার বিষয়টি পরিষ্কার হবে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ