Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

চম্পাহাটিতে ভাইয়ের হাতে আক্রান্ত দাদা

চম্পাহাটিতে ভাইয়ের হাতে আক্রান্ত দাদা
  • ২২ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বারুইপুর: শৌচালয় তৈরি করা নিয়ে বচসা। এর জেরে শাবল দিয়ে দাদার মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল ভাই ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটে সোমবার সন্ধ্যায়, বারুইপুরের চম্পাহাটি এলাকায়। আহত পাপ্পু সিংকে তড়িঘড়ি উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। তাঁকে রাতে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়। ঘটনায় ছোট ভাই ভোলা সিং আর তাঁর স্ত্রীর নামে বারুইপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।
Advertisement
বাড়ি লাগোয়া ফাঁকা জায়গায় চাষের কাজ করছিলেন পাপ্পু সিং। ওই জায়গায় শৌচালয় তৈরি করার ব্যাপারে তিনি মনস্থির করেন। এই বিষয়টি তিনি তাঁর ভাইকে জানালে ভাই আপত্তি করেন। বচসা হয় উভয়পক্ষের। অভিযোগ, সেই সময় ভাই ভোলা সিং ঘর থেকে শাবল নিয়ে এসে দাদার মাথায় আঘাত করেন। তাতে পাপ্পু অচৈতন্য অবস্থায় পড়ে গেলে ভাই চম্পট দেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ