নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চলতি অর্থবর্ষ, অর্থাৎ ২০২৪-২৫ সালের প্রথম ৯ মাস শেষে মোট ব্যবসা (ঋণ ও জমার পরিমাণ) অনেকটাই বাড়াতে সক্ষম হল বন্ধন ব্যাঙ্ক। ডিসেম্বর শেষে ব্যাঙ্কের জমার অঙ্ক পৌঁছেছে ১ লক্ষ ৪১ হাজার কোটি টাকায়। গত অর্থবর্ষের ওই একই সময়ের নিরিখে বৃদ্ধির হার ২০ শতাংশ। মোট ঋণের অঙ্ক ১ লক্ষ ৩২ হাজার কোটি টাকা। বৃদ্ধির হার ১৪ শতাংশ। ডিসেম্বেরে শেষ হওয়া ত্রৈমাসিক শেষে ব্যাঙ্কের কর পরবর্তী নিট মুনাফা দাঁড়িয়েছে ৪২৬ কোটি টাকায়। গত অর্থবর্ষে তা ছিল ৭৩৩ কোটি টাকা। ডিসেম্বর পর্যন্ত শেষ তিন মাসে ব্যাঙ্কের আয় দাঁড়িয়েছে ৩ হাজার ৯২৬ কোটি টাকা। গতবারের তুলনায় তা ২৮ শতাংশ বেশি। সুদ বাবদ নিট আয়ের অঙ্ক ওই তিন মাসে ২ হাজার ৮৩০ কোটি টাকা।



